© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে তেল নিয়ে পাম্পে সংঘর্ষ, আহত ৫

শেয়ার করুন:
নোয়াখালীতে তেল নিয়ে পাম্পে সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের মালিকসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে অপেক্ষমাণ মোটরসাইকেল চালকেরা বাধা দেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাম্পের মালিক পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। এ সময় ক্ষুব্ধ লোকজন আটক করে পিটিয়ে আহত করে।

ঘটনার পর পাম্পটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের মালিকসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন