© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বাব আল-মান্দেব প্রণালি নিয়ে ইরানের কড়া বার্তা

শেয়ার করুন:
এবার বাব আল-মান্দেব প্রণালি নিয়ে ইরানের কড়া বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১২ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
বিশ্বের নজর যখন হরমোজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের দিকে, ঠিক তখনই বাণিজ্যিক জাহাজ চলাচলের আরেকটি গুরুত্বপূর্ণ পথ 'বাব আল-মান্দেব প্রণালী'র দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এটিকে ওই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রশ্ন তুলে লেখেন, "বিশ্বের জ্বালানি তেল, এলএনজি, গম, চাল এবং সারের চালানের কত শতাংশ এই বাব আল-মান্দেব প্রণালী দিয়ে পরিবাহিত হয়? এই প্রণালী দিয়ে পণ্য পরিবহনের দিক থেকে কোন দেশ ও কোম্পানিগুলো শীর্ষে রয়েছে?"

হরমোজ প্রণালীর তুলনায় বৈশ্বিক বাণিজ্যের জন্য কিছুটা কম সমালোচিত হলেও, সামুদ্রিক যান চলাচলের জন্য বাব আল-মান্দেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ইয়েমেন সীমান্তবর্তী এই প্রণালী দিয়ে বিশ্বের মোট বাণিজ্য চালানের প্রায় ১৪ শতাংশ পরিবাহিত হয়, যার মধ্যে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ৫ শতাংশ সরবরাহ রয়েছে।

ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থনে এই যুদ্ধে যোগ দেওয়ার পর থেকেই গুরুত্বপূর্ণ এই প্রণালীটির নিরাপত্তা নিয়ে বৈশ্বিক বাণিজ্য ও শিল্প খাতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন