স্বামীর মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে থানায় স্ত্রীর অভিযোগ
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক অশান্তির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তিনি তাকে মুখ পরিষ্কার করার জন্য অনুরোধ করে আসছিলেন।
কিন্তু এতে স্বামী হেলাল আলী ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। বর্তমানে স্বামীর মুখের দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে পড়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
এ অবস্থায় বিষয়টি সমাধানের জন্য এবং স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন পারভীন আক্তার।
এ বিষয়ে শাহরাস্তি থানার পুলিশ ওসি মীর মাহাবুর রহমান জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এসএস/টিএ