© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরাণীগঞ্জের আবাসিক ভবনের আগুন

শেয়ার করুন:
কেরাণীগঞ্জের আবাসিক ভবনের আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জের আমবাগিচা এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবেদন লেখার আগ পর্যন্তফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দেশের একটি গণমাধ্যমকে বলেন, দুপুর ১টা ১১ মিনিটে কেরাণীগঞ্জের আমবাগিচা এলাকায় একটি আবাসিক ভবনে আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।

তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এসএস/টিএ

মন্তব্য করুন