© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরো ব, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যেসব নেতাদের মনোনয়ন দেওয়া যায়নি, সেসব ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বিভিন্ন জেলার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকদের নিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দলীয় বিবেচনায় পদ পেলেও সব মিলিয়ে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। 

‘দলীয় লোক নিয়োগ দেওয়া হলেও তারা ভবিষ্যতে নির্বাচন অংশগ্রহণ করবে বলেই, নিজেদের স্বার্থেই নিরপেক্ষ থাকবে,’ বলেন প্রতিমন্ত্রী।

জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 

কেএন/টিএ


মন্তব্য করুন