© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোল্ডেন লাইন পরিবহনের বাস উল্টে আহত ১৫

শেয়ার করুন:
গোল্ডেন লাইন পরিবহনের বাস উল্টে আহত ১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমানা এলাকায় পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি উল্টে সড়কের ওপর আছড়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাদের শিবচর ও পাঁচ্চরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, "ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দ্রুতগতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে ধারণা করা হচ্ছে।"

আরআই/টিএ

মন্তব্য করুন