© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫

শেয়ার করুন:
কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
রাজধানীর কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।’ 

ফায়ার সার্ভিসের তথ্য মতে, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এমআর/টিকে  

মন্তব্য করুন