© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুনেতে কনসার্ট বাতিল হওয়ার কারণ বললেন হানি সিং

শেয়ার করুন:
পুনেতে কনসার্ট বাতিল হওয়ার কারণ বললেন হানি সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
১৮ এপ্রিল পুনেতে মঞ্চানুষ্ঠান করতে চলেছেন জনপ্রিয় র‍্যাপার হানি সিং। তার আগে পুণে পুলিশের তরফ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তার গান ও পরিবেশনা শিশু ও কিশোরদের জন্য ক্ষতিকর না হয়। পুলিশ নির্দেশ দিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন কোনোক্রমেই ‘নেশা’, ‘মদ’, বা ‘অস্ত্র’কে মহিমান্বিত করে এমন গান পরিবেশন করা যাবে না।

পুলিশের এই সতর্কবার্তা এসেছে পুনে জেলা শিশুসুরক্ষা কমিটির কর্মকর্তা মঙ্গেশ যাদবের চিঠির ভিত্তিতে। চিঠিতে বলা হয়েছে, হানি সিং-এর কিছু গান যেমন ‘ওয়ান বাটল ডাউন’, ‘চার বাটল ভদকা’, ‘মাখানা’, ‘মিলিয়নেয়ার’ ইত্যাদিতে মদ্যপান, নেশা ও অস্ত্রের ব্যবহারকে উসকে দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক দর্শক থাকায় এগুলো শিশু মনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



পুলিশ কমিশনার অমিতেশ কুমারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে অনুষ্ঠান উদ্যোক্তাদের সচেতন করা হয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার সময় মাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সতর্কবার্তা মেনে চলার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা। তবে হানি সিং-এর তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, হানি সিং-এর অনুষ্ঠানটি মূলত ৪ এপ্রিলের জন্য নির্ধারিত ছিল। ভারী বৃষ্টির কারণে তা পিছিয়ে ১৮ এপ্রিল ধার্য করা হয়েছে। অনুষ্ঠানের স্থান পুনের আলিয়ানগর রোডে অবস্থিত মহালক্ষ্মী লন। স্থানীয় অনুরাগীরা সেখানে উপস্থিত থেকে গায়কের গান উপভোগ করতে পারবেন।

পুনের পুলিশ এবং শিশুসুরক্ষা কর্তৃপক্ষ এই ধরনের কড়া পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো সামাজিক দায়িত্ব নিশ্চিত করা এবং মঞ্চসংস্কৃতিতে শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। হানী সিংহের অনুষ্ঠানকে তাই সুষ্ঠু ও দায়িত্বশীল পরিবেশে আয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

পিআর/টিকে

মন্তব্য করুন