© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসি এখনো বিশ্বের সেরা: রোনালদিনহো

শেয়ার করুন:
মেসি এখনো বিশ্বের সেরা: রোনালদিনহো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
বছরের পর বছর ধরে বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড় কে, এই বিতর্ক কখনো থামেনি। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর কাছে এর উত্তর একেবারেই স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লিওনেল মেসি এখনো বিশ্বের সেরা ফুটবলার। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, ‘সে এখনো বিশ্বের সেরা’



রোনালদিনহোর এই মন্তব্যের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ তিনি নিজেই ফুটবল ইতিহাসের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় মেসির ক্যারিয়ারের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তখনই তরুণ মেসির অসাধারণ সম্ভাবনার কথা বলেছিলেন রোনালদিনহো। এমনকি ভবিষ্যতে সব প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করেছিলেন।

সময়ের সঙ্গে সঙ্গে মেসি নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। ক্লাব কিংবা জাতীয় দল; দুই ক্ষেত্রেই তিনি এখনো সমানভাবে কার্যকর। বিশেষ করে ২০২২ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর অনেকেই মনে করেছিলেন, মেসি তার ক্যারিয়ারের চূড়ায় পৌঁছে গেছেন। তবে এরপরও তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন।

রোনালদিনহো মনে করেন, মেসি এখনো আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে সক্ষম।

এমআই/টিকে 

মন্তব্য করুন