© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ তুরস্ক সফরে জেলেনস্কি

শেয়ার করুন:
হঠাৎ তুরস্ক সফরে জেলেনস্কি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের মধ্যেই নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের পরের দিন জেলেনস্কি ইস্তাম্বুলে গেলেন।

ফোনালাপে পুতিন কিয়েভের বিরুদ্ধে রাশিয়া ও তুরস্কের মধ্যকার গ্যাস পাইপলাইনকে লক্ষ্যবস্তু করার চেষ্টার অভিযোগ করেছেন। যে পাইপলাইনটি বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও গ্যাস সরবরাহ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়ার একে পোস্টে জেলেনস্কি এক্স-এ বলেন, ইস্তাম্বুলে পৌঁছেছি, যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে কাজ করছি, যাতে আমাদের ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে জনগণের জীবনের প্রকৃত সুরক্ষা স্থিতিশীলতা বৃদ্ধি পায় এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

সফরে জেলেনস্কি অধিকাংশ খ্রিস্টান অর্থোডক্স চার্চের আধ্যাত্মিক নেতা একিউমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎটি অর্থোডক্স ইস্টার সানডে এর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হচ্ছে, যা ইউক্রেন ও রাশিয়া উভয় দেশেই ১২ই এপ্রিল পালিত হয়।

কিয়েভ অর্থোডক্স ইস্টারের ছুটির সময় একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছে, যার মধ্যে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখাও অন্তর্ভুক্ত থাকবে।

রাশিয়া সংক্ষিপ্ত যুদ্ধবিরতির পরিবর্তে একটি স্থায়ী সমাধান চাইছে। তারা বলেছে, কিয়েভের কাছ থেকে কোনো ‘সুস্পষ্টভাবে প্রণীত প্রস্তাব পায়নি। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ জুড়ে ইউক্রেন তার আক্রমণের অর্থায়নের জন্য মস্কোর সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলিতে রাশিয়ার হামলায় লাখ লাখ মানুষের বিদ্যুৎ ও উষ্ণতার ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি

এমআর/টিকে  

মন্তব্য করুন