© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট ফের স্থগিত

শেয়ার করুন:
হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট ফের স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট আবারো স্থগিত করা হয়েছে।

জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আজ (শনিবার) এই ভোট হচ্ছে না।’

এর আগে ভোটটি হওয়ার কথা ছিল শুক্রবার। পরে তা পিছিয়ে শনিবার নির্ধারণ করা হলেও সেদিনও ভোট হচ্ছে না।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবিসিকে বলেন, ভোট কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো দাপ্তরিক তারিখ নির্ধারণ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ছয় মাসের জন্য ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সকল আত্মরক্ষামূলক ব্যবস্থার’ অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন