© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন সাফজয়ী ছেলেরা

শেয়ার করুন:
প্রথমবার ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন সাফজয়ী ছেলেরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। আজ শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলারদের বরণ করে নিতে এবং এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেছেন ভক্ত-সমর্থকরা।

ছাদখোলা বাসে সংবর্ধনার আয়োজন করা হয় ফুটবলারদের জন্য। বাসের ছাদ থেকে ভক্তদের ভালোবাসার জবাব দিচ্ছেন তারা। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের যাবে ফুটবলারদের বহনকারী বাসটি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে নারী ফুটবল দলকে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলেও ছেলেদের দল এবারই প্রথম ছাদখোলা বাসের সংবর্ধনা পেল।



সাফজয়ী দলকে রাতেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এই দলটিকে নিয়ে বেশ আশাবাদী আমিনুল হক। তিনি বলেছেন, ‘যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।’

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই নিয়ে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এমআর/টিকে 

মন্তব্য করুন