হুইলচেয়ার ক্রিকেটারদের পাশে পাকিস্তান দূতাবাস: ছিলেন মুশফিক-রিয়াদ
ছবি: সংগৃহীত
১১:২১ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সক্ষমতা বাড়াতে উন্নত মানের ১২টি স্পোর্টস হুইলচেয়ার উপহার দিয়েছে পাকিস্তান হাই কমিশন।
শনিবার সন্ধ্যায় গুলশানে পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।
পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সরাসরি ক্রিকেটারদের হাতে এই বিশেষায়িত হুইলচেয়ারগুলো তুলে দেন। দূতাবাস লাহোর থেকে আনিয়েছেন এই স্পোর্টস হুইলচেয়ারগুলো, যা বিশেষভাবে ক্রিকেট খেলার উপযোগী করে তৈরি।
অনুষ্ঠানে হুইলচেয়ার ক্রিকেটারদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা ক্রিকেটারদের সাথে সময় কাটান এবং পাকিস্তান দূতাবাসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ক্রিকেট দলকে পাকিস্তানে তৈরি ১২টি বিশেষায়িত স্পোর্টস হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়।
ইউটি/টিএ