মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত
০৪:৫৩ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
উন্নত আকাশ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরান। গতকাল শনিবার ইস্ফাহানে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ।
বার্তা সংস্থাটি বলেছে, ইসলামিক বিপ্লবী গার্ড ড্রোনটি ভূপাতিত করে। এর আগে গতকাল দক্ষিণ-পূর্ব ইরানে মার্কিনদের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে বিপ্লবী গার্ড।
একই দিন হরমুজ প্রণালিতে একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমানও মাটিতে নামিয়ে আনে ইরানিরা।
এর মধ্যে এফ-১৫-ই যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। অন্যদিকে এ-১০ বিমানের পাইলট তার বিমানকে ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। যা পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।
অপরদিকে পাইলট উপসাগরীয় আরব একটি দেশে চলে যেতে সমর্থ হন। তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে এফ-১৫ এর একজন ক্রু এখনো নিখোঁজ। সূত্র : আল জাজিরা
টিজে/টিএ