সিআইএ’র সম্পৃক্ততায় নিখোঁজ ক্রুকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলট উদ্ধারের অভিযানে সিআইএ গভীরভাবে সম্পৃক্ত ছিল। ট্রাম্প প্রশাসনের সিনিয়র একজন কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ওই ক্রুর অবস্থান শনাক্তের আগে সিআইএ একটি বিভ্রান্তিমূলক অভিযান শুরু করে। তারা ইরানের ভেতরে এই খবর ছড়িয়ে দেয় যে, মার্কিন বাহিনী ইতোমধ্যেই তাকে খুঁজে পেয়েছে এবং তাকে স্থলপথে দেশ থেকে সরিয়ে নেয়া হচ্ছে।
এই বিভ্রান্তিমূলক অভিযান চলাকালীন, সংস্থাটি তাদের সক্ষমতা ব্যবহার করে পাহাড়ের একটি খাঁজে অবস্থানরত ওই ক্রু সদস্যকে অনুসরণ করে।
সিআইএ পরে ওই ক্রু সদস্যের সঠিক অবস্থান পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক উদ্ধার অভিযানের নির্দেশ দেন এবং সিআইএ তাৎক্ষণিক তথ্য সরবরাহ চালিয়ে যায়।
এসকে/টিকে