© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমেরিকায় পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

শেয়ার করুন:
আমেরিকায় পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
আমেরিকার বাজারে চীনকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৬ সালের প্রথম দুই মাসে বাংলাদেশ পোশাক রপ্তানি করে ১ দশমিক তিন সাত বিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে চীনের আয় ১ দশমিক এক সাত বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য।

পারস্পরিক শুল্ক আরোপের প্রভাবে চীন শীর্ষস্থান হারিয়েছে। বর্তমানে আমেরিকার বাজারে ভিয়েতনাম শীর্ষে রয়েছে এবং বাংলাদেশ চীনকে টপকে উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে।

পরিসংখ্যানে বলা হয়, সার্বিকভাবে এ সময় যুক্তরাষ্ট্র ১১ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে। যা বছরভিত্তিক হিসাবে ১৩ দশমিক চার সাত শতাংশ হ্রাস পেয়েছে।

২০২৫ সালের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ১৩ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার।

এমআই/টিকে

মন্তব্য করুন