© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে: সারোয়ার তুষার

শেয়ার করুন:
সরকার রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে: সারোয়ার তুষার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, মাত্র দুই মাসের মধ্যেই বিএনপি সরকারের এমন বেপরোয়া আচরণ দেখা যাবে—এটি তাদের কল্পনার বাইরে ছিল। তিনি অভিযোগ করেন, সরকার কার্যত রাষ্ট্র মেরামতের উদ্যোগকেই ধ্বংস করে দিয়েছে এবং ইতোমধ্যে ৪০ শতাংশ সংস্কার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলেরও তীব্র সমালোচনা করেন তিনি। সরওয়ার তুষারের দাবি, সরকারের আইনমন্ত্রী বারবার মিথ্যাচার করছেন এবং সংসদে গুম প্রতিরোধ ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অসত্য তথ্য তুলে ধরছেন।

তিনি আরও বলেন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার গণভোটের রায়কেই অকার্যকর করার চেষ্টা করছে।

এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি আগে নির্বাচনের সময় যেসব কথা বলত, এখন ক্ষমতায় এসে সেগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, সরকার সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, আর সাবেক উপদেষ্টারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বৈরাচারের নানা লক্ষণ দৃশ্যমান হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে অবৈধ হিসেবে বিবেচনা করার কথাও জানান তিনি।

এসএন 

মন্তব্য করুন