যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
ছবি: সংগৃহীত
১০:২৫ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলবে না দেশটি। রোববার আলজাজিরার প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়।
দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, নতুন একটি আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে।
ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। তাবাতাবায়ি বলেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন মন্তব্যে নেমে গেছেন।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সে সঙ্গে চাপ বাড়ছে ইরানের ওপর। কিন্তু দেশটি তার সিদ্ধান্তে অটল।
এমআর/এসএন