© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবির চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৭ সদস্যের নাম প্রকাশ

শেয়ার করুন:
বিসিবির চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার ৭ সদস্যের নাম প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতি-২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি প্রকাশ করা হয়েছে।

আজ রোববার ৭ সদস্যের নাম অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই ৭ সদস্যকে মনোনীত করা হয়েছে।

আঞ্চলিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
অনুমোদিত সদস্যরা হলেন:

১. মির্জা সালমান ইস্পাহানি
২. ফিরোজ আহমেদ
৩. মোহাম্মদ নাসির খান
৪. আহসান ইকবাল চৌধুরী
৫. আসিফ আকবর
৬. ফজলে বারী খান
৭. বদরুল হুদা জেনু

আইকে/টিএ

মন্তব্য করুন