© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোমবার ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে: ট্রাম্প

শেয়ার করুন:
সোমবার ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
আজ সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি আগামীকাল (সোমবার) একটি ভালো সম্ভাবনা আছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে সব কিছু উড়িয়ে দেবেন এবং ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। তেহরানসহ প্রধান শহরগুলো লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি উল্লেখ করে এই হামলার বৈধতা দিতে চেয়েছিল।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘাতের সময় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং কিছু শীর্ষ ইরানি নেতা নিহত হন। এছাড়া ইরানে ৮৫ হাজারের বেশি স্থাপনায় হামলা চালায় যৌথবাহিনী। এসব হামলায় ইরানে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন