© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স লিগের মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগের মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও আতলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার পর এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে দুই দল। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে কাতালানরা। এর আগেই চোটে পড়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল ও ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।

শনিবার (৪ এপ্রিল) রিয়াদ এয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে লিগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে শীর্ষে থাকা হ্যান্সি ফ্লিকের দল। এই ম্যাচেই ৩৯তম মিনিটে রোনালদ আরাউহোর চোট পেলে বদলি হিসেবে মাঠে নামেন বার্নাল। তবে ২২ মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এই ১৮ বর্ষী স্প্যানিয়ার্ডকে।



স্প্যানিশ সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পর জানা গেছে রোনাল্ড আরাউহো গোঁড়ালির চোটে পড়েছেন। অন্তত ১০ দিন খেলতে পারবেন না উরুগুয়েন ডিফেন্ডার। আর উরুর পেশিতে টান পড়েছে বার্নালের। তিনি কবে নাগাদ ফিরতে পারবেন, সেটি অবশ্য জানানো হয়নি। তবে তারা ৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অংশ নিতে পারবেন না।

তাই বার্সেলোনার এখন একমাত্র লক্ষ্য হবে, কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের জন্য আরউহো ও বার্নালকে ফিট করা। ম্যাচে খেলোয়াড়দের চোট এবং দলের উন্নতির জায়গা নিয়ে কোচ ফ্লিক বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা আরও ভালো করতে পারি। ম্যাচের শেষদিকে রোনালদ আরাউহো বাইরে ছিল, মার্ক বার্নালের গোড়ালিতে সমস্যা হয়েছে। আশা করি সেটা গুরুতর কিছু নয়।’

টিজে/টিএ 

মন্তব্য করুন