© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সের প্রস্তাবে হ্যাঁ বলে দিলেন জিনেদিন জিদান

শেয়ার করুন:
ফ্রান্সের প্রস্তাবে হ্যাঁ বলে দিলেন জিনেদিন জিদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৭ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। একাধিক সূত্র জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে তার মৌখিক সমঝোতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

বর্তমান কোচ দিদিয়ের দেশম আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় বিশ্বকাপের পরই আনুষ্ঠানিকভাবে ফ্রান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান।সবকিছু ঠিক থাকলে, বহু প্রতীক্ষিত এই অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে চলতি বছরের বিশ্বকাপ শেষে।



কোচিং থেকে বিরতিতে থাকলেও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে জিদানকে নিয়ে আলোচনা ছিল সবসময়ই। বিশেষ করে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। এছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সব প্রস্তাব ফিরিয়ে দিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তই বেছে নিয়েছেন এই ফরাসি কিংবদন্তি।

চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো, এতে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। অর্থাৎ, জিদান যতদিন ইচ্ছা ফ্রান্স দলের দায়িত্বে থাকতে পারবেন। এতে বোঝা যায়, ফেডারেশন তার ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন