© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজ ক্রুর উদ্ধার অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করবেন ট্রাম্প

শেয়ার করুন:
নিখোঁজ ক্রুর উদ্ধার অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইরানের এক প্রত্যন্ত অঞ্চলে গুলি করে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে এক নাটকীয় অভিযানে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই সফল উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত জানাতে সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় দুপুর ১টায় (ইটি) অনুষ্ঠিতব্য ওই সংবাদ সম্মেলনে তিনি উদ্ধার তৎপরতা এবং 'গুরুতরভাবে আহত' ওই ক্রু সদস্য সম্পর্কে আরও কিছু নতুন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের গভীর পর্বতমালা থেকে গুরুতর আহত এবং সাহসী একজন এফ-১৫ যুদ্ধবিমানের ক্রু সদস্যকে তাঁরা উদ্ধার করেছেন।

গত শুক্রবার দক্ষিণ ইরানের আকাশে একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা ও একজন পাইলটকে বহনকারী একটি এফ-১৫ জেট ভূপাতিত হওয়ার পর এই নিখোঁজের ঘটনা ঘটেছিল। গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত হওয়ার ঘটনা ঘটল।

জানা গেছে, এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমানটিতে থাকা ওই দুই মার্কিন সামরিক কর্মী হামলার পর বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। সেদিনই পাইলটকে উদ্ধার করা হলেও দ্বিতীয় ক্রু সদস্য নিখোঁজ ছিলেন। সঠিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও মার্কিন গণমাধ্যম জানিয়েছে, প্রতিকূল ওই এলাকা থেকে নিখোঁজ সেনাকে উদ্ধারের জটিল এই অভিযানে সিআইএ-র পাশাপাশি কয়েক ডজন বিশেষ বাহিনীর সদস্য, মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নেয়।

সূত্র: সিএনএন

আরআই/টিকে

মন্তব্য করুন