কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের
ছবি: সংগৃহীত
০৫:৫৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান, এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র। সোমবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, ড্রোন ব্যবহার করে দ্বীপটিতে থাকা মার্কিন বাহিনীর স্যাটেলাইট সরঞ্জাম ও গোলাবারুদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, এর আগে, বারবার হামলার মুখে কুয়েতের আরিফজান ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে বুবিয়ান দ্বীপে নেওয়া হয়েছিল। বুবিয়ান কুয়েতের উপকূলীয় দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড়, যা উপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত।
এদিকে, ইরানের হামলার জেরে কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এবি/টিএ
এবি/টিএ