© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেঁড়া জুতা পরে বিমানবন্দরে সালমান খান!

শেয়ার করুন:
ছেঁড়া জুতা পরে বিমানবন্দরে সালমান খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
বলিউড ভাইজান সালমান খান এবার নজর কেড়েছেন ছেঁড়া জুতা পরে। মুম্বাই বিমানবন্দরে দেহরক্ষী শেরার সঙ্গে দেখা যাওয়া এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, সালমানের পরনে ছিল ব্ল্যাক-এবং-হোয়াইট চেক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি এবং তার সিগনেচার ব্রেসলেট। তবে সব কিছুকে ছাপিয়ে ক্যামেরার চোখ আটকে গেছে তার একটি পুরনো ছেঁড়া জুতা।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মজা করে লিখেছেন, “এবার ফাটা জুতার ট্রেন্ড শুরু হবে”, “ভাইয়ের ক্যাজুয়াল স্টাইল আলাদা লেভেলের”, আবার কেউ লিখেছেন, “আমার তো কান্না পাচ্ছে এটা দেখে”।



তবে আসল সত্য হলো, এটি কোনো সাধারণ জুতা নয়। এটি বিখ্যাত ব্র্যান্ড ব্যালেন্সিয়াগার ‘ডিস্ট্রেসড লেদার কাওবয় বুটস’, যা ইচ্ছাকৃতভাবে ফাটা লুকসহ ডিজাইন করা হয়েছে।
সূত্রের খবর, এর দাম প্রায় ১.২০ থেকে ১.৫০ লাখ রুপি।

বর্তমানে সালমান ব্যস্ত তার নতুন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। শুটিং শেষ হয়েছে এবং ছবির প্রাথমিক নাম ছিল ব্যাটেল অব গলওয়ান।


পিআর/এসএন

মন্তব্য করুন