হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১২৮২ জন : স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত
০৭:১০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮০ জন।
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৮ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৬৫২ জন শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জনের।
মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগে।
এসএন