মাহিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই নাতাশাকে ঘিরে হার্দিকের নতুন ইঙ্গিত!
ছবি: সংগৃহীত
০৮:২৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার দাম্পত্য জীবন ও সম্পর্কের উত্থান-পতন নেটপাড়ার নজরকাড়া বিষয়। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হার্দিকের একমাত্র পুত্র অগস্ত্য থাকে তাঁর মায়ের কাছে। যদিও বাবা-মায়ের সম্পর্কের দূরত্ব অগস্ত্যের উপর প্রভাব ফেলেনি।

সম্প্রতি হার্দিকের জীবনে মাহিকা গ্র্যান্ড এন্ট্রির পরও অগস্ত্যর যাতায়াত বজায় থাকে। কিন্তু এবার নাতাশা হার্দিকের পরিবারের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা দেখালেন। তিনি তাঁর মা, দাদা ও ছেলে অগস্ত্যর সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দাম্পত্য ভাঙার কয়েক মাস আগে হার্দিকের পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নাতাশা। এখনকার এই পোস্ট অনেককে প্রশ্ন তুলতে বাধ্য করছে হার্দিক-মাহিকার মাখমাখ প্রেমের মাঝে কি নাতাশার স্মৃতিচারণার কোনো বিশেষ কারণ রয়েছে? অনুরাগীরা জানার আগ্রহে মুখিয়ে।
হার্দিক-মাহিকার সম্পর্ক ২০২৫ সালে শুরু হলেও, নাতাশার পরিবারের সঙ্গে পুনঃসংযোগের এই মুহূর্ত জল্পনা আরও উসকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হার্দিক ও মাহিকার একাধিক ছবি ছড়িয়েছে, কিন্তু নাতাশার এই পোস্ট প্রাক্তন প্রেম ও পরিবারের স্মৃতিকে পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে তুলেছে।
পিআর/এসএন