© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধোনি-ব্রেভিস ফেরার অপেক্ষায় চেন্নাই

শেয়ার করুন:
ধোনি-ব্রেভিস ফেরার অপেক্ষায় চেন্নাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি ও ডেওয়াল্ড ব্রেভিস। আসন্ন ম্যাচে এই দুই তারকাকে পাওয়ার আশায় আছে সিএসকে। আগামী শনিবার (১১ এপ্রিল) ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে দলটি।

এবারের আইপিএলে চেন্নাইয়ের শুরুটা একেবারেই ভালো হয়নি। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে অভিজ্ঞদের ফেরাটা হতে পারে বড় প্রেরণা।

প্রস্তুতি ক্যাম্পে পায়ের পেশিতে চোট পাওয়ায় এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি ৪৪ বছর বয়সি ধোনি। তবে সম্প্রতি তাকে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে এবং ব্যাটিংয়েও স্বাচ্ছন্দ্য দেখিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শিগগিরই ফিটনেস পরীক্ষা দেবেন এই কিংবদন্তি ক্রিকেটার। সেটি উতরে গেলে দিল্লির বিপক্ষে একাদশে দেখা যেতে পারে তাকে।



চেন্নাই অধিনায়ক রুতুরাজ গাইকওয়াডও ধোনির ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, 'ধোনি ফেরার পথে আছেন, ধীরে ধীরে সেরে উঠছেন এবং মাঠে নামতে মুখিয়ে আছেন।' অন্যদিকে, সাইড স্ট্রেইনে ভোগা ব্রেভিসও এখনও পুরোপুরি ফিট নন। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশাবাদী, দিল্লির বিপক্ষে ম্যাচের আগে তিনি শতভাগ ফিট হয়ে উঠবেন।

এবি/টিএ

মন্তব্য করুন