© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই প্রাক্তনের পর আরও ৫ নারীকে ঘিরে আমিরকে নিয়ে জল্পনা!

শেয়ার করুন:
দুই প্রাক্তনের পর আরও ৫ নারীকে ঘিরে আমিরকে নিয়ে জল্পনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কারণে আবারও আলোচনায় আমির খান। গত বছর নিজের জন্মদিনে তাঁকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এই প্রথম নয়, দীর্ঘ অভিনয়জীবনে তাঁর সম্পর্কের প্রসঙ্গ বহুবার উঠে এসেছে আলোচনায়।

আমিরের ব্যক্তিগত জীবনের সবচেয়ে পরিচিত দুই অধ্যায় রিনা দত্ত ও কিরণ রাও। দুই সম্পর্কই বিবাহ পর্যন্ত গড়িয়েছিল, আবার বিচ্ছেদও হয়েছে সময়ের ব্যবধানে। তবু বিচ্ছেদের পরও তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। পরিবারকেন্দ্রিক নানা অনুষ্ঠানে এখনও একসঙ্গে দেখা যায় তাঁদের।




এই পরিচিত দুই সম্পর্কের বাইরেও বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রী ও পরিচিত মুখের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। একসময় প্রীতি জিন্টার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে জোর আলোচনা শুরু হয়। একটি ছবির সাফল্যের পর তাঁদের সম্পর্ক নিয়ে এমন কথাও ছড়িয়েছিল যে গোপনে বিয়েও নাকি সেরে ফেলেছেন দুজন। যদিও সে গুঞ্জনের সত্যতা কখনও নিশ্চিত হয়নি।

এরও আগে পূজা ভট্টের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের রসায়ন নিয়েও নানা আলোচনা হয়েছিল। ছবির সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও তখন ছড়িয়ে পড়ে। পরে পূজা নিজেই জানান, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মমতা কুলকার্ণীর সঙ্গে একটি ছবির শুটিং চলাকালেও ঘনিষ্ঠতার খবর উঠে আসে। সেই সময় শুটিং সেটের বাইরে তাঁদের নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছিল।

এক পর্যায়ে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের নামও জড়িয়ে যায় আমিরের সঙ্গে। বিদেশি সংবাদমাধ্যমে এমন দাবিও ওঠে, তাঁরা একসময় একসঙ্গে ছিলেন। এমনকি তাঁদের একটি সন্তান রয়েছে বলেও আলোচনা ছড়ায়। তবে এ নিয়ে কখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি আমির।

পরে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে আলোচনায় আসে ফাতিমা সানা শেখের নাম। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। যদিও এ ক্ষেত্রেও কেউ সরাসরি কিছু স্বীকার করেননি।

ব্যক্তিজীবনের নানা আলোচনার মাঝেও আমির বরাবরই ব্যক্তিগত বিষয়কে সীমিত পরিসরে রাখতে চেয়েছেন। কিন্তু তাঁর জীবনের প্রতিটি সম্পর্কই সময়ের সঙ্গে হয়ে উঠেছে বলিউডের আলোচিত অধ্যায়।

পিআর/এসএন


মন্তব্য করুন