যুদ্ধের সাময়িক বিরতি নয়, চূড়ান্ত নিষ্পত্তি চায় ইরান
ছবি: সংগৃহীত
১০:৪৬ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের কঠোর হুমকি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে প্রস্তাবিত ৪৫ দিনরে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান।
সোমবার (৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ অবসানে দেওয়া মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে ঠিক কী শর্ত ছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ইরনা আরও জানায়, দশ দফার লিখিত জবাবে ইরান যেকোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দিয়েছে এবং এর পরিবর্তে চলমান এই সংঘাতের একটি চূড়ান্ত ও স্থায়ী নিষ্পত্তির ওপর জোরালো দাবি জানিয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ