© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজ উৎসব, শরীর ভাল নেই স্ত্রী মৌপিয়ার!

শেয়ার করুন:
নিখোঁজ উৎসব, শরীর ভাল নেই স্ত্রী মৌপিয়ার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৬ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের খোঁজে টলিপাড়া ও পরিবার এখন উদ্বিগ্ন। চার দিন ধরে তার কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আনন্দপুর থানায় গিয়েও কোনও সূত্র হাতে পাননি পরিচালক-পত্নী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। এই টানাপড়েনের মধ্যে মৌপিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, জ্বরের সঙ্গে শরীরের অবস্থাও খারাপ। স্বামীকে খুঁজে বের করার তাগাদা ও চাপের মধ্যে নিজের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ে।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ইতিমধ্যেই মৌপিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে কী কথা হয়েছিল বা অন্য কোনও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। নিখোঁজ হওয়ার দিনে উৎসব নিমতার সেই ব্যাঙ্কে উপস্থিত ছিলেন। মৌপিয়া ওই ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়েছেন, তবে তেমন কোনো নতুন তথ্য তিনি পাননি।



মৌপিয়া অভিযোগ করেছেন, স্বামীকে খুঁজে বের করার দায়িত্ব একা তার কাঁধে। তিনি বলেন, “আমার স্বামী কোথায়, এই খোঁজে আমি একা ছুটে বে়ড়াচ্ছি। আমাকে কাঠগড়ায় দাঁড় করালে মনোবল ভেঙে যাবে। আমার খারাপ কিছু হলে, উৎসবকে আর কেউ খুঁজবে না। তাই যাঁরা আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাঁদের নিজের বিবেক প্রশ্ন করুক, তাঁরা কতটুকু জানে।” তিনি জানিয়েছে, পুলিশি তদন্তে সহযোগিতা করছেন।

টলিপাড়ার অনেকে উৎসবের নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন। নিখোঁজ পরিচালককে ফিরে পাওয়ার জন্য পুলিশ এখনও তল্লাশি চালাচ্ছে। পরিবারের উদ্বেগ ও টলিপাড়ার চাপের মধ্যে মৌপিয়ার শারীরিক ও মানসিক অবস্থা দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পিআর/এসএন


মন্তব্য করুন