© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন:
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইছাপুরা ইউনিয়নের বউবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির সত্যতা মেলে।

এ সময় জিহাদ (২০) নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এদিকে একই দিনে রাত ৮টার দিকে বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে জাকির হোসেন (৬০) নামের এক ব্যবসায়ীকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এসএস/টিএ

মন্তব্য করুন