© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নওগাঁয় মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

শেয়ার করুন:
নওগাঁয় মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে জড়িত থাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় পদ ও সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত নেতা সাহাদৎ হোসেন সাগর, যিনি উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত ৬ এপ্রিল আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রা কালিমন্দির এলাকায় কয়েকজনের সঙ্গে বসে ইয়াবাসহ মাদক সেবনকালে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-এর একটি দল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িকভাবে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী অবস্থানে দলের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।

এসএস/টিএ

মন্তব্য করুন