© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে অকটেন-ফার্নেস অয়েলবাহী দুই জাহাজ

শেয়ার করুন:
বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে অকটেন-ফার্নেস অয়েলবাহী দুই জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
দেশের জ্বালানি চাহিদা পূরণে আমদানি করা হচ্ছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি চালান। মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে জাহাজটি আসছে।

আইসল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি আগামী বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

একই দিনে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও দেশে আসছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি সক্রিয় রয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জ্বালানি আমদানি করা হচ্ছে।

এ দিকে চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। বন্দর সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এসব জ্বালানি খালাস কার্যক্রম শুরু হবে।

এমআই/টিএ

মন্তব্য করুন