© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমেরিকানরা চায় আমরা ইরান থেকে ফিরে আসি: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
আমেরিকানরা চায় আমরা ইরান থেকে ফিরে আসি: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৩ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এও জানিয়েছেন, আর বেশি এগোতে চায় না যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত আমেরিকা দেশটির অবকাঠামোতে হামলা অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আর যদি তারা তা না করে, তাহলে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না।’

আবার একই সঙ্গে তিনি বলেন, বেশি দূর যেতে চান না তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার হাতে যদি সুযোগ থাকত, তাহলে আমি কী করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম। কারণ, নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই, তাহলে তারা কিছুই করতে পারবে না। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম। অনেক অর্থ উপার্জন করতাম এবং একই সঙ্গে ইরানের জনগণের দেখভালও করতাম।’

ট্রাম্প জানান, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘তারা হলো উন্মাদ আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না।’ ইরানে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া ও বিমানসেনা উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি লাকি শট বা ভাগ্যক্রমে গুলি লেগেছিল। এই মুহূর্তে হয়তো আমাদের বেশ কিছু হেলিকপ্টারে তাদের গুলির দাগ আছে।’

এসএস/টিএ

মন্তব্য করুন