© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে অবৈধ পেট্রোল জব্দ, বিক্রেতাকে জরিমানা

শেয়ার করুন:
ঝিনাইদহে অবৈধ পেট্রোল জব্দ, বিক্রেতাকে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বলিয়াডাঙ্গা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বলিয়াডাঙ্গা বাজারে মিনারুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৬০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একইসঙ্গে সাধারণ ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়। 

এসএস/টিএ

মন্তব্য করুন