© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

শেয়ার করুন:
৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। তবে এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার কাছাকাছি এলাকায় পড়ে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব একের পর এক হামলার মুখে পড়ছে- এমনটাই বলছে কর্তৃপক্ষ। এ সময় শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

এর বেশিরভাগই আকাশে প্রতিহত করা হয়েছে।

এদিকে, তেহরান ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন