‘ভূত বাংলো’-এর ট্রেলার লঞ্চে ছেঁড়াফাটা জামায় হাজির অক্ষয়
ছবি: সংগৃহীত
১২:০১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
বলিউডে বরাবরের মতোই ব্যতিক্রমী ছাপ রেখে চলছেন অক্ষয় কুমার। এবার ‘ভূত বাংলো’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছেন এমন এক লুকে, যা দর্শককে চমকে দিয়েছে। অভিনেতা ছেঁড়াফাটা জামা পরে সিঁড়ি দিয়ে লাফিয়ে নামছেন এবং গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অক্ষয় মজা করে জানিয়েছেন, এই অবস্থা তার ওপর ভূতেরা করেছে। তবে দর্শকরা একেবারে নিশ্চিত, এটি কেবল রসিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাবু, পরিচালক প্রিয়দর্শন, প্রযোজক একতা কাপুর এবং অভিনেত্রী ভামিকা গাব্বি।
আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে এই হরর কমেডি ছবি। ট্রেলারের প্রথম প্রতিক্রিয়া ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। তবে বর্তমানে বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-র সঙ্গে প্রতিযোগিতায় ‘ভূত বাংলো’-কে কতটা সাফল্য মিলবে, সেটি মুক্তির পরেই জানা যাবে।
পিআর/টিকে