শান্তির বার্তা নিয়ে পাওয়ার প্লান্টের সামনে প্রতিবাদ ইরানের মিউজিশিয়ান আলির
ছবি: সংগৃহীত
১২:১১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় শান্তির বার্তা নিয়ে ইরানের একজন জনপ্রিয় সুরকার ও কম্পোজার আলি ঘামসারি দামাভান্ড পাওয়ার প্লান্টের সামনে বসে প্রতিবাদ জানাচ্ছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
আলি মনে করেন, তার সুর ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো হামলা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এবং সাধারণ মানুষদের ঘরে আলো জ্বালিয়ে রাখতে সাহায্য করবে।
এই প্রতিবাদ ইরানের বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হুমকির প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, যেখানে ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালি 'না' খোলা হয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।
টিজে/টিকে