প্রস্তাব ফিরিয়ে দেন ৩ অভিনেতা, সেই চরিত্রেই অক্ষয় খান্নার বাজিমাত
ছবি: সংগৃহীত
০২:২২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ও এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই আলোচনায় কাস্টিং প্রক্রিয়া। সম্প্রতি সেই অজানা দিকগুলো তুলে ধরেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির কাস্টিং ছিল বড় চ্যালেঞ্জ। প্রায় চার ঘণ্টা ধরে চিত্রনাট্য শোনার পর তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে কিছুক্ষণ নড়তেও পারেননি। দুই অংশ মিলিয়ে প্রায় ৪০০ জনের বেশি শিল্পী বাছাই করতে হয়েছে, যার জন্য আলাদা টিম গঠন করা হয়।
ছবির প্রধান চরিত্র ‘হামজা’র জন্য শুরু থেকেই একমাত্র পছন্দ ছিলেন রণবীর সিং। গল্প শোনার পর অভিনেতাও দ্রুত সম্মতি দেন বলে জানান মুকেশ।
তবে ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ‘রহমান ডাকাত’-এর ক্ষেত্রে প্রথম পছন্দ ছিলেন না অক্ষয় খান্না। মুকেশ ছাবড়া বলেন, প্রথমে আরও কয়েকজন অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা নেতিবাচক চরিত্রে অভিনয়ে রাজি হননি। অনেকেই মনে করেছিলেন, এটি রণবীর সিংয়ের সিনেমা হওয়ায় ভিলেন চরিত্রে কাজ করতে চান না।

পরবর্তীতে অক্ষয় খান্না চরিত্রটি গ্রহণ করেন এবং তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মুকেশের ভাষায়, যারা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, এখন তারা সিদ্ধান্তের জন্য আফসোস করছেন।
ছবির আরেক আলোচিত চরিত্র ‘ইয়ালিনা জামালি’-তে অভিনয় করেছেন সারা অর্জুন। এই চরিত্রের জন্য এক হাজারেরও বেশি অডিশন নেওয়া হয়েছিল বলে জানান মুকেশ।
রণবীর ও অক্ষয়ের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও রাকেশ বেদী।
সূত্র: দ্য ওয়াল
পিআর/টিকে