© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিভোর্সের জল্পনায় মুখ খুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা!

শেয়ার করুন:
ডিভোর্সের জল্পনায় মুখ খুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝেই অভিনেতা-রাজনীতিক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন জল্পনা ছড়িয়েছে। খবর রটে, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় নাকি বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। তবে এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন অনিন্দিতা।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ডিভোর্সের মামলা দায়ের করা হয়নি। তবে বিষয়টি আইনি পর্যায়ে থাকায় এখনই সব কথা প্রকাশ্যে বলতে চান না। তাঁর কথায়, কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু বর্তমানে যা প্রচার হচ্ছে তার অনেকটাই ভুল তথ্য।



অনিন্দিতা আরও বলেন, মনোনয়নপত্রে এখনও স্ত্রীর জায়গায় তাঁর নামই থাকবে। এমনকি আয়কর সংক্রান্ত নথির জন্যও তাঁর কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। এই মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে হিরণের পারিবারিক সম্পর্কের বর্তমান অবস্থান।

এর আগে ঋতিকা গিরি-র সঙ্গে হিরণের বিয়ে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে ক্ষোভ দেখান এবং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে একাধিক ফৌজদারি ধারাও যুক্ত হয়।

পুলিশি সূত্রে জানা যায়, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় পুনর্বিবাহ এবং গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা হয়েছিল। পরে আদালত থেকে আগাম জামিন পান হিরণ্ময় চট্টোপাধ্যায় এবং নির্দিষ্ট সময় অন্তর তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয়।

নির্বাচনের আগে ব্যক্তিগত জীবনের এই নতুন আলোচনা রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি করেছে। তবে অনিন্দিতার বক্তব্যে স্পষ্ট, এখনও বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি বিষয়টি।

পিআর/টিকে

মন্তব্য করুন