© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের আবহে কলকাতায় মন্দিরে কঙ্গনা রনৌত!

শেয়ার করুন:
ভোটের আবহে কলকাতায় মন্দিরে কঙ্গনা রনৌত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪০ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
বিধানসভা নির্বাচনের উত্তাপে কলকাতায় এসে কালীঘাট মন্দির-এ পুজো দিলেন কঙ্গনা রনৌত। মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী এই মন্দিরে পৌঁছে মা কালীর আরাধনায় অংশ নেন অভিনেত্রী-সাংসদ। পরে নকুলেশ্বর ভৈরব মন্দির-এও পুজো দেন তিনি।

হালকা গোলাপি পৈঠানি শাড়ি, কমলা পাড় আর ভারী গয়নায় রাজকীয় সাজে মন্দিরে দেখা যায় কঙ্গনাকে। পুজো শেষে তিনি জানান, শক্তির আরাধনাই তাঁর দীর্ঘদিনের বিশ্বাস, আর কালীমায়ের ডাকে সাড়া দিয়েই এদিন মন্দিরে আসা।



কঙ্গনার কথায়, দেশের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি বিশেষভাবে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছেন তিনি। তাঁর আশা, বাংলার নারীরা যেন ন্যায়বিচার পান এবং তাঁদের জীবনে সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত হয়।

একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে বিজেপির ভালো ফলের প্রার্থনাও করেছেন বলে জানান। তবে কোনও নির্দিষ্ট প্রার্থীর প্রচারে অংশ নিতে এসেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

নির্বাচনের ঠিক আগে তাঁর এই সফর রাজনৈতিক মহলেও কৌতূহল তৈরি করেছে। ধর্মীয় সফর নাকি রাজনৈতিক বার্তা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

পিআর/টিকে

মন্তব্য করুন