ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:৩১ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
তিনি সাংবাদিকদের আরও বলেন, ‘আপনি জানেন আসল যুদ্ধাপরাধ কোনটি? আসল যুদ্ধাপরাধ হলো ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া।’
ইরান সরকার নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে এবং হরমুজ প্রণালি খুলে না দিলে বেসামরিক অবকাঠামোতে হামলা করা হবে- এমন হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানিয়েছেন, তিনি ইরানে সম্ভাব্য যুদ্ধাপরাধ করা নিয়ে 'মোটেও' চিন্তিত নন।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু, তেলক্ষেত্র এবং সম্ভবত পানি শোধনাগারেও হামলা চালাতে পারেন, যা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী অবৈধ।
জ্বালানি অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে- সোমবার সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি এ নিয়ে উদ্বিগ্ন নই।' তিনি সাংবাদিকদের আরও বলেন, 'আপনি জানেন আসল যুদ্ধাপরাধ কোনটি? আসল যুদ্ধাপরাধ হলো ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া।'
আরআই/টিকে