© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্টে বিমান হামলা

শেয়ার করুন:
ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্টে বিমান হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্টের পাশাপাশি দেশটির সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি। খবর সিএনএন- এর।

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন উল্লেখ করে, মাহশাহর শহরের ফজর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার পর আমিরকবির পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এমনটি জানিয়েছেন ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি সিকিউরিটি গভর্নর।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায়, আরাকে অবস্থিত অ্যালুমিনিয়াম প্ল্যান্টটিতে হামলার পর বড় আগুনের সূত্রপাত হয়।

এর আগে, মঙ্গলবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। তিনি আরও যোগ করেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।

এসকে/টিএ

মন্তব্য করুন