যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ণ করছে: শাহবাজ শরিফ
ছবি: সংগৃহীত
০১:০৮ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সঙ্ঘাতপূর্ণ বিভিন্ন এলাকার অল্প কয়েকটি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
বুধবার (৮ এপ্রিল) এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। শাহবাজ শরিফ বলেন, সঙ্ঘাতপূর্ণ এলাকার কয়েকটি স্থানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা শান্তি প্রক্রিয়ার চেতনাকে ক্ষুণ্ণ করছে।
তিনি বলেন, আমি আন্তরিক ও দৃঢ়ভাবে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি-সম্মতিসূচক সিদ্ধান্ত অনুযায়ী দুই সপ্তাহের জন্য সংযম প্রদর্শন করুন এবং যুদ্ধবিরতি মেনে চলুন, যাতে কূটনীতি সঙ্ঘাতের শান্তিপূর্ণ সমাধানে নেতৃত্ব দিতে পারে।
সূত্র : বিবিসি
আরআই/টিএ