© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননকে যুদ্ধবিরতিতে রাখতেই হবে: স্পেনের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
লেবাননকে যুদ্ধবিরতিতে রাখতেই হবে: স্পেনের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
লেবাননে সবশেষ হামলার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী এমন অভিযোগ তোলেন। খবর আল জাজিরার।

লেবাননে বুধবার ইসরায়েলের হামলায় ২০০ জনেরও বেশি নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হন।

পোস্টে পেদ্রো সানচেজ লেখেন, অভিযান শুরুর পর আজকে লেবাননের ওপর নেতানিয়াহু তার সবচেয়ে খারাপ হামলাটি করলেন। জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহ্য।

তিনি ওই পোস্টে আরও লেখেন, এখন সরাসরি বলার সময়; লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে।

স্পেনের প্রধানমন্ত্রী লেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের নিন্দা জানাতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে এর সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহার করতে হবে। এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর জন্য কোনোভাবেই দায়মুক্তি দেওয়া যাবে না।

এসকে/টিএ

মন্তব্য করুন