© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল, আমাদের আঙুল ট্রিগারেই: নেতানিয়াহু

শেয়ার করুন:
যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল, আমাদের আঙুল ট্রিগারেই: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের।

বুধবার (৮ এপ্রিল) টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে ইরানকে এমন হুঁশিয়ারি দেন।

নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের লড়াইয়ে দেশটির ভিত নড়িয়ে দেওয়া হয়েছে এবং ইসরায়েল এখন আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, এখনও কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে ইসরায়েলের। যার মধ্যে রয়েছে ইরান থেকে ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরানো, যা চুক্তি অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে হতে হবে এবং প্রয়োজন হলে আবারও যুদ্ধ শুরু করা হবে।

টিজে/এসএন 

মন্তব্য করুন