একাই ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান অলরাউন্ডার
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
ব্রাজিলের ২১ বর্ষী নারী ক্রিকেটার লরা কার্দোসো এখন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন আলোচিত নাম। আফ্রিকার বতসোয়ানায় চলা কালাহারি নারী আন্তর্জাতিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে তিনি একাই ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।
বৃহস্পতিবার লেসোথোর বিপক্ষে তিন ওভারে কেবল ৪ রান খরচায় ৯ উইকেট শিকার করেন কার্দোসো। ছেলে কিংবা মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এই স্বাদ পেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
তার বোলিং তোপে লেসোথো অলআউট হয় কেবল ১৩ রানে। ব্রাজিল আগে ব্যাটিংয়ে ২০২ রান করে, আর ১৮৯ রানের বিশাল জয় তোলে তারা।

এর আগে ভুটানের পুরুষ দলের সোনাম ইয়েশেই ২০২৫ সালের ডিসেম্বর মাসে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। মাত্র চার মাসের ব্যবধানে কার্দোসো সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন।
লেসোথোর প্রথম নয় ব্যাটারই কার্দোসোর শিকার হন। ইনিংসের সপ্তম ওভারে শেষ উইকেটটি নেন মারিয়ানে আর্তুর। যদি ওই ওভারটি শেষ হওয়ার আগেই শেষ উইকেট জুটি ভাঙত, তবে পরের ওভারে কার্দোসোর হাতে ১০ উইকেট নেয়ার সম্ভাবনাও ছিল।
এসএস/টিকে