© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করবে ইসরায়েল

শেয়ার করুন:
লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করবে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
সশস্ত্র গোষ্ঠ হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ ও লেবাননের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক করতে দেশটির সঙ্গে সরাসরি আলোচনা করবে দখলদার ইসরায়েল।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (৯ এপ্রিল) তার মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেছেন, “লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনা শুরু করার বারবার অনুরোধের প্রেক্ষিতে, আমি গতকালই মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সাথে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।”

এ দখলদার বলেছেন, তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।

লেবাননের প্রধানমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন রাজধানী বৈরুতকে নিরস্ত্র করা হবে। অর্থাৎ সরকারি বাহিনী ছাড়া সবার থেকে অস্ত্র জব্দ করা হবে। তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।

এদিকে নেতানিয়াহুর এ বিবৃতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি লেবাননের সরকার।

গত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এটির আওতায় থাকবে লেবাননও। কিন্তু তার এ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবাননে গতকাল ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে দুই শতাধিক মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।

সূত্র: সিএনএন

এমআর/টিকে  

মন্তব্য করুন