© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে ওয়ার্ড যুবদল নেতাকে গলাকেটে হত্যা

শেয়ার করুন:
রংপুরে ওয়ার্ড যুবদল নেতাকে গলাকেটে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ এএম | ১০ এপ্রিল, ২০২৬
রংপুরে পূর্ব শত্রুতার জেরে রাকিব নামে ওয়ার্ড যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রাকিব ২৪নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর মাছুয়া পাড়া থেকে ওই যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। 

পরিবার ও স্বজনরা জানান, গত বছর নভেম্বরে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিবের পা ভেঙ্গে দেয় মমিন। সে সময় মমিনকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করে রাকিবের বাবা আব্দুস সামাদ। পুলিশ জানায়, মাদক নিয়ে দ্বন্দের জেরে দীর্ঘদিন ধরেই মাদক ব্যাবসায়ী মমিনের সঙ্গে বিরোধ চলছিল রাকিবের। তারই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এসএস/এসএন

মন্তব্য করুন